ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নওগাঁর-২ (ধামইরহাট-পত্নীতলা) সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্র থেকে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড। এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব।
খন্দকার মুহা. আব্দুর রাকিব আরো জানান, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত এসেছে। পত্নীতলা ও ধামইরহাট উপজেলা দু’টি নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার বাড়ি ধামইরহাট উপজেলার ছাতুন কুড়ি গ্রামে।
জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব জানান, নওগাঁর ৬টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড। নওগাঁ-৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলীয় মনোনয়ন বোর্ড। হয়ত পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই-এক দিনের মধ্যে ওই আসনে প্রার্থী ঘোষণা করা হবে।
পিডিএস/এমএইউ









































