গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

মফস্বল সাংবাদিক ফোরাম

সভাপতি কমল, সম্পাদক বুরহান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি কমল সরকার ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান

বুরহান।

গতকাল শুক্রবার দুপুরে গৌরীপুর পৌর শহরের হাতেম আলী রোডের স্বজন সমাবেশের কার্যালয়ে আয়োজিত সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি শামীম খান, সহসভাপতি সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুদু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘোষ, অর্থ সম্পাদক শামীম হোসেন আলভী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক শামীম আনোয়ার,

সাহিত্য সম্পাদক মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক মোরসালিন, কার্যকরি সদস্য নূরুল ইসলাম, আলম ফরাজী, মোস্তাফিজুর রহমান, রইছ উদ্দিন, জহিরুল হুদা লিটন।

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ি কমিটির সিনিয়র সহসভাপতি রইছ উদ্দিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়