বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

বাবার মৃত্যুর ৪০ দিনের মাথায় পুকুরে ডুবে ছেলের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে সামির হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পোপাদিয়া তাহেরুন্নেছা সিদ্দিকা হাফেজিয়া মাদরাসার সামনের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত সামির হোসেন পূর্ব গোমদণ্ডী এলাকার আইসক্রিম ফ্যাক্টরি (আস্কর আলী মিয়াজীর বাড়ি) এলাকার বাসিন্দা। সে মৃত ওমর ফারুকের ছেলে।

মাদরাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. মহিউদ্দিন জানান, সামির অন্য কয়েকজন শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে সে পানিতে তলিয়ে পুকুরঘাটের নিচে চলে যায়। পরে দ্রুত সামিরকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক তানভীর আহমদ শান্তু বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়