গাজীপুর প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

ব্রির মহাপরিচালক হলেন ড. রফিকুল ইসলাম

বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. রফিকুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে যোগদান করেছেন। গত বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

ব্রির মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি এই ইনস্টিটিউটে পরিচালক (গবেষণা) (রুটিন দায়িত্ব) এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রযুক্তি সম্পাদক ও প্রধান রাশেল রানা বলেন, ড. রফিকুল ইসলাম ১৯৯৮ সালে ব্রিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ২৮ বছর ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৭১ সালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে বিষয়ে এসএস ডিগ্রি এবং ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রাশেল রানা আরো বলেন, বর্তমানে ড. রফিকুল ইসলাম বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকাবিজ্ঞানী। দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার ৮০টির অধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা-সংশ্লিষ্ট কাজে তিনি ইংল্যান্ড, স্কটল্যান্ড, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়