জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি ইমরান হাসানকে হবিগঞ্জের বাহুবল থানার পুটিজুরী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাতে জগন্নাথপুর থানার এস আই শফিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জের বাহুবল থানার পুটিজুরী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হাসান হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরী ইউনিয়নের সুকচর গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের একটি গ্রামের এক শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযাগমাধ্যমে সর্ম্পক গড়ে তুলে। এক পর্যায়ে ওই শিক্ষার্থীর সঙ্গে ভিডিও কলে কথা বলে এবং আপত্তিকর ভিডিও ছবি স্কিন রেকর্ড করে আসছিল। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা প্রবাসে থাকার সুবাদে আসামি এক পর্যায়ে ধারণ ভিডিও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। আসামির কথা মতো টাকা না দিলেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও সম্মানহানির ভয় দেখিয়ে টাকা নিয়ে আসছিল। এক পর্যায়ে আসামি বেপরোয়া হয়ে ওই ভিডিও কলের স্কিনশর্ট ধারন করে তা ডিজিটাল কারসাজির মাধ্যমে পর্নোগ্রাফিতে রূপান্তর করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভুক্তভোগী এই শিক্ষার্থীর চাচা জানান, তার বড় ভাই প্রবাসে থাকায় ইমরান হাসান তার ভাতিজির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক করে বিভিন্ন স্থান থেকে ছবি সংগ্রহ করে পরে ভিডিও কলে বাধ্য করে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। প্রথমে আমার ভাতিজির কাছ থেকে টাকা নিলেও পরে ফেক আইডি খুলে ছবি পোস্ট করবে বলে বড় অঙ্কের টাকা দাবি করে। ভাতিজি টাকা না দেওয়ায় ফেসবুকের ফেক আইডি খুলে ছবি পোস্ট করে। তিনি এর দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে থানার এসআই শফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধার পর চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলায় আসামিকে তার বাড়ির পাশে একটি বাজারে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। আসামির কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে ও অশ্লিল ভিডিও সহ ছবি যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা হয়েছিল তা পাওয়া গেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, মামলার আসামিকে গতকাল রবিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়