সাতক্ষীরা প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

সাতক্ষীরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরে অনুপম কুমার ঘোষ (২৬) নামে এক পুলিশ সদস্য ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাসা থেকে মরদেহ পাওয়া যায়। পুলিশ সদস্য অনুপম বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে।

পুলিশ সূত্র জানায়, কনস্টেবল অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। রবিবার ভোর রাত ২টার দিকে তিনি ডিউটি শেষে বাসায় ফেরেন। ধারনা করা হচ্ছে পরে রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সা গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। এক পর্যায় পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে ভোর রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোররাতে ঘটনাস্থলে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়