ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি, ২০২৫
যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে যমুনা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর জুনায়েদ আহম্মেদ (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে বেসরকারি ডুবুরি দলের সদস্যরা। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। জুনায়েদ আহম্মেদ শেরপুর টাউন কলোনীর জাহিদুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুৃল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর টাউন কলোনী এলাকার মাফিজ ইকবাল (১৮), সোয়েব আহম্মেদ (১৮) ও অওফি হাসান (১৮) ও জুনায়েদ আহম্মেদ শুক্রবার বিকেল ৪টায় যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকায় বেড়াতে আসে। এরপর যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তুলতে থাকে তারা। এক পর্যায়ে অসাবধাণতাবসত যমুনা নদীতে পড়ে ডুবে যায় ৪ বন্ধু।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































