ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ভাটার চিমনি গুড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজারের ঈদগাঁওতে তিনটি ইটভাটার চিমনি গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন। এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা। গত বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, অবৈধ তিন ইটভাটা যথাক্রমে দিবা ব্রিকস, এসএমএ ব্রিকস এবং আরএমএম ব্রিকস এর চিমনি ভেঙে দেওয়া হয়েছে। অপর আরকেসি ব্রিকস এর হাইকোর্টে রিট পিটিশন থাকায় স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































