কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার বিমানবন্দর
পেটের ভেতর ইয়াবা পাচারের সময় ২ বোনসহ গ্রেপ্তার ৩

পেটের ভেতর পাচার করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে কক্সবাজার বিমানবন্দরে আপন দুই বোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সকাল এগারোটায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার দুই বোনের তথ্যমতে ঢাকায় বড় বোনের স্বামীকে ও গ্রেপ্তার করেন ডিএনসিসির ঢাকাস্থ একটি দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন (৩২) তার স্ত্রী উম্মে জামিলা(২২) ও তার শালিকা উম্মে হাবিবা (২০)।
ডিএনসিসির কর্মকর্তা দিদারুল আলম জানান, একটি টিম কক্সবাজার বিমানবন্দরে অবস্থান নেয়। তথ্যমতে দুইনারীকে সন্দেহ হলে তাদের আটক করে এবং একটি প্যাথলজিতে নিয়ে এক্স-রে করালে পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হন। পরে তারা ও স্বীকার করে তাদের পেটের ভেতর ২ হাজার করে মোট চার হাজার ইয়াবা রয়েছে। তাদের আটক করে আমাদের অফিসে এনে বিশেষ কায়দায় এ পর্যন্ত দুই বোনের পেটের ভেতর হতে মোট ৩ হাজার ৪০০ পিস ইয়াবা বের করতে সক্ষম হন। বাকী গুলো ও বের করার পক্রিয়া চলছে। আটক দুই বোনের দেয়ো তথ্য মতে কৌশলে অপর আরেকটি বিমানে করে পালিয়ে যাওয়া বড় বোনের স্বামী আকতার হোসেনকে ঢাকাস্থ একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
"






































