বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে আনছার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা রাতে নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম। গত মঙ্গলবার বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী সরকার উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের সাদেক আলী সরকারের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, আনছার আলী বিকালে ধানের চারা তোলার জন্য জমিতে যাচ্ছিলেন। এমন সময় সগুনা কালিবাড়ী এলাকায় পৌছাঁলে মৌমাছির দল এসে আনছার আলীকে আক্রমন করে। এতে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম বলেন, মৌমাছির আক্রান্ত অবস্থায় আনছার আলীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা মৃত অবস্থায় পাই। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
"






































