দোহার (ঢাকা) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

দোহারে সেবা না পেয়ে সাব রেজিস্ট্রার অফিসে তালা

ঢাকার দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দেয় দলিলদাতা ও গ্রহীতারা। অনিয়মিত অফিস করা ও দলিল রেজিস্ট্রি সম্পন্ন না করে করেই চলে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রারার অফিসে এ ঘটনা ঘটে।

দলিল লেখক ও ভূক্তভোগীরা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে অফিসে উপজেলা সাব রেজিস্টার কর্মকর্তা আকলিমা ইয়াসমিন আসেন। দুপুর ৩টার দিকে ১০টি দলিল রেজিস্ট্রি সম্পন্ন না করেই অফিস ত্যাগ করে চলে যায়। এ সময় দলিল লেখকরা তাকে দলিল সম্পন্ন করে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তাদের অনুরোধ না রেখে অফিস ত্যাগ করেন সাব রেজিস্টার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় সাব রেজিস্টারের অফিসে। আকলিমা ইয়াসমিন খবর পেয়ে তাৎক্ষনিক অফিসে গিয়ে তালা ঝুলানোয় দায়ীদের বিরোদ্ধে মামলা করার হুমকি দেয়। এক পর্যায়ে দলিল দাতা গ্রহীতাদের অনুরোধে তালা খুলে দিলে অফিসে গিয়ে বসেন তিনি।

ভুক্তভুগি নজরুল ইসলাম বলেন, আমি অসুস্থ মানুষ। অসুস্থ শরীর নিয়ে সকাল ১১টার দিকে সাব রেজিস্টার অফিসে গিয়ে টাকা পয়সা জমা দিয়ে অপেক্ষা করতে থাকি রেজিস্ট্রির জন্য। কিন্তু দলিল রেজিস্ট্রি না করেই তিনি কোনো কারণ ছাড়াই বেড়িয়ে যান।

এদিকে চরকুসাই এলাকার তাজু মোল্লা একজন দলিল গ্রহীতা হিসেবে সাব রেজিস্টার অফিসে আসার পর কাগজ পত্র তৈরি করতে করতে দুপুর হয়ে যায়। কয়েকটি দলিল করেই তিনি চলে গেলে ক্ষিপ্ত হয়ে যায় অপেক্ষমান মানুষজন।

দলিল লেখক সমিতির সভাপতি জানান বাদল হোসেন মৃধা বলেন, সপ্তাহে ৩দিন অফিস করে সাব রেজিষ্ট্রার। সপ্তাহে ৫ দিন অফিস করার নির্দেশনা থাকলে তিনি সপ্তাহে ৩দিন অফিস করার কারণে ভোগান্তিতে পরেন অনেকে। এ থেকে আমরা মুক্তি চাই।

সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, সকাল থেকেই দলিল দাতা গ্রহীতা দলির সম্পাদনা করার জন্য এখানে আসেন। কিন্তু সাব রেজিস্ট্রার তিনি দলিল বাকি রেখেই চলে যাওয়ায় অফিসের স্টাফরা মিলে তালা ঝুলিয়ে দেয়।

এদিকে দোহার সাব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কিছু না বলেই দ্রুত বেড়িয়ে যান। ঢাকা জেলা সাব রেজিস্ট্রার মুনশী মোকলেছুর রহমানের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়