শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিখোঁজের ২ দিন পর বন থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর গভীর গজারি বন থেকে ফালান নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের জোড়াদীঘির গভীর গজারি বন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

অটোচালক ফালান (২৭) ময়মনসিংহ জেলার পাগলা থানার চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সে শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মক্কামদিনা এলাকায় বাদল মিয়ার বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

ফালানের ছোট ভাই বেলায়েত বলেন, তার ভার ভাই ফালান প্রতিদিনের মতো গত রবিবার সকালে অটোরিকশা নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে গত সোমবার সন্ধ্যায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফালানের স্ত্রী রিনা আক্তার।

মঙ্গলবার সকলে স্থানীয় শ্রমিকরা জমিতে কাজ করতে গেলে গজারি বনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, গভীর গজারি বনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফালানের ডান চোয়ালে গভীর ক্ষত আছে, বাম চোয়ালেও ফুলা জখম আছে। গলা ও পিঠেও আঘাতের চিহ্ন আছে। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়