ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৫

আধিপত্য বিস্তার

হরিণাকুণ্ডুতে দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আটক ১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মোশারফ হোসেন (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এই সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় মহিন

নামের একজনকে আটক

করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন হাকিমপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে। আহতরা হলেন, নাসির, হানেফ আলী, আ. খালেক, আরব আলি, রবিন, কাওছার

মণ্ডল এবং আব্দুল আলিমসহ অনেকে।

চাঁদপুর ইউনিয়নের সদস্য আশরাফ উদ্দীন স্বপন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সঙ্গে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত সোমবার সন্ধ্যায় গ্রামে ধর্মসভার আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে সকালে দবির ও মোশাররফ হোসেন গ্রামের মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মাহবুবুল আলম বলেন, সকালে হরিণাকুণ্ডু থেকে কয়েকজন রোগী এসেছিল। এদের মধ্যে আমরা মোশাররফকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানায়, তুচ্ছু ঘটনা নিয়ে ওই পরিবারের মধ্যে বিরোধ ছিল। তবে মোশারফ নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায়

মহিন নামের একজনকে আটক করে হেফাজতে নেওয়া

হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মতায়ন করা হয়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়