দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৫

দুমকিতে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার  

পটুয়াখালীর দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আঙ্গারিয়ার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৯), শ্রীরামপুর ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক (অব. সার্জেন্ট) মোহাম্মদ আলী (৫৪) ও  শ্রীরামপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু (২৭)।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিএনপি অফিস ভাঙচুর মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়