চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি, ২০২৫
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চেক হস্তান্তর

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের অনুকূলে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গত রবিবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ চুয়াডাঙ্গার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিআরটিএ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ইজাজ রাজা, তানবীর আজিজ, সহিদুল ইসলাম, আনজেরা খাতুন, নাঈম রহমান, মারুফ ইমতিয়াজ মাহির ও আব্দুর রশিদের পরিবারে মনোনীতদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও মটর যান পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































