শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি, ২০২৫
সুন্দরবনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

অপারেশন ‘ডেভিল হান্টের অংশ হিসেবে সাতক্ষীরায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে শ্যামনগর উপজেলার চকবারা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আবদুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫)।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আটক দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোট তল্লাশি করা হয়। সেখানে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































