বেনাপোল (যশোর) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি, ২০২৫
বেনাপোল সীমান্তে শিশুসহ ১৪ জন গ্রেপ্তার

যশোরের বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্ত দিয়ে দেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গত শনিবার রাতে অভিযান চালিয়ে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা দেশের নড়াইল ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের টহল দলের বিজিবি সদস্যরা শিশুসহ ১৪ জন বাংলাদেশি নারী পুরুষকে গ্রেপ্তার করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































