জাকির আজাদ
১১ জুলাই, ২০২৬
আকাশ কুসুম ড্র্রিম

নাদান বাবু সকাল বিকাল
করেন কেবল জিম
দেহ গঠনে ভক্ষণ করেন
গোস্ত মাখন ডিম।
ভক্ষণ করেন নানা সবজি
কুমড়া পটল ছিম,
সরবী কলা দুধের পায়েস
ডালে তেতো নিম।
নাদান বাবুর মাথায় আছে
একটা মহা থিম,
বডি বিল্ডার হয়ে তিনি
গড়বে যুবক টিম।
এক ঘুষিতে পারে যেনো
ভাঙতে ঘরের ভিম,
তাদের বডি দেখে লোকে
ভয়ে হবে হিম।
তাদের নিয়ে তৈরি করবে
পূর্ণ্য দৈর্ঘ্য ফ্লিম,
যে ফ্লিমের ভিলেন তিনি
নায়ক থাকবে স্লিম।
নিজে লিখবে এর কাহিনি
কিনে কাগজ রিম,
ফ্লিমের নাম রাখবে জবর
আকাশ কুসুম ড্রিম।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































