হাফিজ মুহাম্মদ, উত্তর বাংলা কলেজ, কাকিনা লালমনিরহাট

  ২৫ জুন, ২০২৬

বন্ধুত্বের বন্ধনে উত্তর বাংলা কলেজের শিক্ষার্থীরা

জীবনের পথচলায় বন্ধু হলো এমন এক সম্পদ, যা স্মৃতির পাতায় চিরকাল অমলিন হয়ে থাকে। ক্যাম্পাস জীবন শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এখানে গড়ে ওঠে আন্তরিকতা, সহযোগিতা ও বন্ধুত্বের এক অনন্য সম্পর্ক। ছবিতে আমরা উত্তর বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে বসে হাসি-আনন্দে সময় কাটাচ্ছি। এই দৃশ্য যেন ক্যাম্পাস জীবনের প্রাণচাঞ্চল্য ও সৌন্দর্যের প্রতিচ্ছবি।

শিক্ষাজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, পরীক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম কিংবা আড্ডার মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গেই আরো রঙিন হয়ে ওঠে। একসঙ্গে ক্লাস করা, নোট ভাগাভাগি, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং সুখ-দুঃখের মুহূর্তে পাশে থাকা, এসবই বন্ধুত্বকে আরো দৃঢ় করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সবাই ভিন্ন ভিন্ন গন্তব্যে পাড়ি জমাবো, কিন্তু‘ ক্যাম্পাসের এই দিনগুলোর স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

কাজেই আমরা বলতে পারি- বন্ধুত্ব মানুষকে উদার হতে শেখায়, সহযোগিতার মানসিকতা গড়ে তোলে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি করে। তাই ক্যাম্পাস জীবনের সবচেয়ে মূল্যবান অর্জনগুলোর একটি হলো সত্যিকারের বন্ধুত্ব। ছবির এই প্রাণবন্ত মুহূর্তটি আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বন্ধুদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা।

ক্যাম্পাসের সবুজ প্রাঙ্গণে তোলা এই ছবিটি ভবিষ্যতে হয়তো একটি স্মৃতি হয়ে থাকবে, কিন্তু বন্ধুত্বের বন্ধন থাকবে আজীবন অটুট। সেই বন্ধনই একদিন সবাইকে স্মৃতির সেতুবন্ধনে আবারও একত্রিত করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়