reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ছবি : প্রতিদিনের সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার খাত বিবেচনা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নভোথিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এ সময় তিনি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়