কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি বশির আহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আইয়ুম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফরিদ উদ্দিন আহাম্মদ, নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ. কে. আজাদ, এনসিপি নেতা এম. এ. মামুন শরীফ বাতেন, হাসান মাহমুদ এবং এনসিপি ছাত্রশক্তির সদস্য শাহাবুদ্দিন হৃদয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও শহীদদের অবদান সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে গণ-অভ্যুত্থান সফল করতে যেভাবে রাজনৈতিক দল, ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে সব বিভেদ ভুলে দেশ গঠন ও উন্নয়নের স্বার্থে সরকারি দল, বিরোধী দল এবং সব রাজনৈতিক শক্তিকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ









































