হিলি (দিনাজপুর) প্রতিনিধি
শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
দুই দেশের ব্যবসায়ীদের বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আগামীকাল রোববার থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে সকল প্রকার পাসপোর্ট যাত্রী পারপার স্বাভাবিক আছে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মধ্যে বৈধ পথে যাতায়াত করতে পারে। আমরা সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাচাই পূর্বক ভ্রমণের সহযোগীতা করছি।
পিডিএস/এমএইউ









































