reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ডিসেম্বর, ২০২৪

দিলীপ কির্ত্তুনিয়া

কে করেনি

নদীও অনেককে বাঁচিয়েছিল।

যারা বুলেটের ভয়ে পার্শ্ববর্তী

জলে দিয়েছিল ডুব।

এই অরণ্যও অনেককে বাঁচিয়েছিল

ভীত সন্ত্রস্ত প্রাণ

জীবনে যাদের বাঁচার তাগিদ ছিল।

এই ঝোপঝাড়ও অনেক রেখেছিল কথা

রেখেছিল অনেককে আড়াল

গোপন করে বাঁচিয়েছিল প্রাণ।

কে করেনি মুক্তিযুদ্ধ তখন!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়