১৬ ডিসেম্বর, ২০২৪
সোহরাব পাশা
একদিন অন্যদিন

ঘড়িতে তখন অন্য দিন
মেঘের চশমা পরা রোদ
সৌন্দর্যের যতিচিহ্ন
উপমার স্মৃতি লেখে তীব্র
ঘৃণা
মৃত্যুর বিহ্বল শব্দ-ভয়
প্রমিথিউসকে ভুলে যায় আঙুলের
বিষণ্ণ উন্মাদ ঘুম
দুপুর পালানো জন্মবাড়ির ভেতর
সভ্যতার ছেঁড়া শ্লোক,
বিবর্ণ বুটের ধ্বনি, রক্তভেজা হাওয়া
ভাঙা ঘড়ি, লাল ফিতে
করোটির লাল মাছি
প্রকৃত অর্থেই ছিল আগুনের জটিল গ্রন্থনা
একদিন অন্যদিন বেড়ে গেল মাটির সাহস
জন্মবাড়ি ফিরে পেল ভোর
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































