ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও
১৯০ চাষিকে তুলা উন্নয়ন বোর্ডের প্রণোদনা

ঠাকুরগাঁওয়ে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের তুলাচাষে আরও উৎসাহিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে তুলা উন্নয়ন বোর্ড। এরই অংশ হিসেবে ২০২৬-২৭ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও জেলার ১৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষির মাঝে বিনামূল্যে উন্নতমানের তুলাবীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
তুলা উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও জোনে তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে প্রায় ৮ হাজার টাকা মূল্যের কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৬০০ গ্রাম হাইব্রিড তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি এমওপি, ২ কেজি বোরন, ৪৫০ মিলিলিটার বালাইনাশক এবং ৩০০ মিলিলিটার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর)।
সম্প্রতি ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন।
"







































