কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে ফালাক দেড় বছর নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফালাক ওই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি গভীর পুকুরে পড়ে যায় ফালাক। পরিবারের সদস্যরা আশপাশে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে শিশুটিকে ভাসমান এবং অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়