বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০২৬

যুবককে অপহরণ

বাউফলে ১৪ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর বাউফলে নাসির উদ্দিন মৃধা নামে এক যুবককে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে। গত সোমবার পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী নাসির উদ্দিন মৃধা বাদী হয়ে মামলাটি করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. বদলুল হক বাদল জানান, মামলায় বাউফল উপজেলা বিএনপির সদস্য ও দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম ফিরোজ, বাউফল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ওরফে হাজি পলাশসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাত থেকে আটজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে দাশপাড়া ইউনিয়নের বাসিন্দা নাসির উদ্দিনকে অপহরণ করে বাউফলে নিয়ে যাওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়