ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
কক্সবাজারে সাংবাদিক প্রশিক্ষণ

কক্সবাজার জেলা প্রেস ক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা হয়। এতে ৩ দিনব্যাপী সারা দেশের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। এই কর্মশালায় প্রশিক্ষণ, সুধী সমাবেশ, প্রশিক্ষণার্থীর মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ তিনজনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খাঁ। গত শনিবার কক্সবাজারে ওয়াশ ট্রেনিং সেন্টারে এই কর্মশালা হয়।
এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষক ও ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. এনায়েত করিম ও দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিষয়ের সহকারী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক এদিন এর সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার মোহাম্মদ হক, ডেইলি বাংলাদেশের সম্পাদক সাইদুর রহমান শহীদ ও কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং এবং হোটেল মোটেল জোনের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা প্রেস ক্লাব পর্যটনবিষয়ক সম্পাদক, দৈনিক কালের সমাজের সম্পাদক মুকিম খান। তারা এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য প্রধান করেন।
অতিথিদের উপস্থিতিতে সারা দেশ থেকে সংবাদকর্মীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী প্রশিক্ষণ, কর্মশালা, সুধী সমাবেশ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে নির্বাচিত তিনজনকে ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারীদের সনদ বিতরণী অনুষ্ঠানটি কক্সবাজারস্থ ওয়াশ ট্রেনিং সেন্টারে জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় মতবিনিময় করেন পরিবেশবাদী আন্দোলন বাপার জেলা সভাপতি জাফর আলম দিদার, প্রশিক্ষণার্থী ডেইলি ইন্ডাস্ট্রির চট্টগ্রামের স্টাফ করসপন্ডেন্ট প্রতিনিধি মো. ইফতেখার উদ্দিন ও জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজারের সভাপতি খোরশেদ আলম।
কর্মশালা ও সুধী সমাবেশে প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খাঁর ঘণ্টাব্যাপী শিক্ষণীয় আলোচনায়, প্রশিক্ষণার্থী ছাড়াও অন্যান্য উপস্থিত প্রশিক্ষক এবং অতিথিরা মুগ্ধ হন। তিনি সাংবাদিকদের দেশ এবং দশের পক্ষে সর্বদা সচেষ্ট ও একতাবদ্ধ থাকার আহ্বান জানান। পরবর্তীতে চট্টগ্রাম থেকে আগত প্রতিদিনের সংবাদ ও ডেইলি ইন্ডাস্ট্রির সিনিয়র সাংবাদিক মো. ইফতেখার উদ্দিনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
এদিকে প্রশিক্ষক আলোচকরা সংবাদকর্মীদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। নিউজ ইমেজ, ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ পরিবেশনের কৌশল শিখান।
"




































