চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পৌনে ৩ কেজি হেরোইন জব্দ
স্ত্রী ও ৪ সন্তানসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এবং তার পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএন্ডবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ হেরোইনের মূল্য প্রায় পৌনে ৩ কোটি টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোসা. মাসিরুন বেগম (৫০) এবং তাদের দুই ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮)।
পুলিশ জানায়, জেলাজুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ফুলকুড়ি সিএন্ডবি ঘাট এলাকায় সাবেক মেম্বার আব্দুর রহমানের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইনের পাশাপাশি মাদক কেনাবেচা, পরিমাপ ও প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন, একটি ডিভিআর, একটি হিট দেয়ার বাল্ব, একটি ফয়েল পেপার রোল এবং হেরোইন শুকানোর গামলা জব্দ করে পুলিশ। এছাড়া তাদের হেফাজত থেকে ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন ফোন, একটি পাসপোর্ট, একটি স্বর্ণের আংটি, ৭টি রূপা ও অন্যান্য ধাতুর আংটি এবং মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
"





































