১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও দুজন পুলিশ সুপার। তবে প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিসিএস ২০তম ব্যাচে ২০০১ সালের ৩১ মে পুলিশ ক্যাডারে যোগ দিয়েছিলেন। সেই হিসেবে গত ৩০ মে তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে, সরকার জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন: রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে (বিপিএ) সংযুক্ত ডিআইজি (বর্তমানে গ্রেপ্তার) মোল্যা মোহাম্মদ নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ডিআইজি (ওএসডি, বর্তমানে গ্রেপ্তার) মো. সাইফুল ইসলাম, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান, পুলিশ একাডেমিতে (বিপিএ) সারদায় সংযুক্ত ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত ডিআইজি জিহাদুল কবির, বিপিএতে সংযুক্ত ডিআইজি মঈনুল হক, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মো. ইলিয়াস শরীফ, এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, এন্টি টেররিজম সদর দপ্তরে সংযুক্ত ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মো. মনিরুজ্জামান, বিপিএতে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি বরকতুূল্লাহ খান, অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন খান, অতিরিক্ত ডিআইজি মোহা. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মো. মেহেদুল করিম।
এ ছাড়া আরও রয়েছেন- রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীর, রংপুর পিটিসিতে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসান, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, এন্টি টেররিজমে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি এস এম এমরান হোসেন, এপিবিএনে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহার, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোল্লা জাহাঙ্গীর হোসেন, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি সাইফুল্লাহ আল মামুন, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি খান মুহাম্মদ রেজোয়ান, খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি সাজিদ হোসেন, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ।









































