সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিংগাইরে দুর্ধর্ষ 'মুসা' ডাকাত গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে মোশারফ হোসেন ওরফে মুসা (৪০) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছেন সিংগাইর থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাতে সিংগাইর থানা ও বাগুলী তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাতাত মোশারফ হোসেন ওরফে মুসা ওই এলাকার আদম আলী ওরফে নাছির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানাযায়, মুসা দীর্ঘদিন যাবৎ চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতনের সাথে জড়িত। এ নিয়ে সিংগাইর থানায় ১০টির অধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় গ্রেপ্তার এড়াতে সে বিভিন্ন জেলা, উপজেলায় পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

সিংগাইর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মুসা একজন দুর্ধর্ষ ডাকাত। তার নামে থানায় ১০টির অধিক মামলা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী থানায় তার নামে মামলা রয়েছে। তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার অনুসারীদেরও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে। রবিবার বিকেলে তাকে আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়