নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

একই সাথে তিন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ নবীগঞ্জে আবেগঘন পরিবেশ

নবীগঞ্জ উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি এবং শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) রাহেলা খানম-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলার অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​উপজেলা পজিব পঃ কর্মকর্তা সাকিল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুস সামাদ, নবাগত কৃষি অফিসার আরফিন শুভ, উপজেলা সিনিয়র মংস্য অফিসার আসাদ উল্লাহ উপজেলা শিক্ষা অফিসার,শালম আহমেদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসারসেলিম হায়দার,পল্লী বিদুৎ এর ডিজিএম আসাদুজ্জামান খান অনু, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলার উপ কৃষি কমকর্তা মেহেদী হাসান, প্রাণী সম্পদ অফিসের ডাঃ আশিক মিয়া ও ফরহাদ আহমেদ, গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না আক্তার। ​অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করে বলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে তিনি এলাকার পশুপালনের উন্নয়ন এবং খামারিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

​শেখ ফজলুল হক মনি বলেন, কৃষি কর্মকর্তা হিসেবে আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার ফসলি উৎপাদন বৃদ্ধিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

রাহেলা খানম বলেন, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাঁর এই অবসর বিদ্যালয়টির জন্য এক অপূরণীয় ক্ষতি।

​বিদায়ী বক্তব্যে ডা. সাইফুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং রাহেলা খানম আবেগাপ্লুত হয়ে পড়েন। কর্মকালীন সময়ে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা স্মরণ করে তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন।

​অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়