বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বোয়ালখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মচারীকে থাপ্পড়, এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রাম বোয়ালখালী পৌর সদরের এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মচারীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে উপপরিদর্শক মো. মাসুদ আলম মোল্লার বিরুদ্ধে। এর একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।

শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১টার দিকে পৌরসভা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের "খাজা এন্টারপ্রাইজ" নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

সাইদুল ইসলাম বলেন, হঠাৎ বলা নেই কওয়া নেই বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম মোল্লা ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আমার প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে অহেতুক চড় থাপড় মারতে থাকেন। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, শনিবার জামায়াতসহ ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বোয়ালখালীতে মাইকিং করা হচ্ছিল। এ বিষয়টিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সামাধান করে দেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়