আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে এলাকাবাসীর অভিযোগ
সান্তাহার রেল ভূমিতে অবৈধ স্থাপনা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে আওতায়ধীন হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে দোকান নির্মাণ ও বসবাসের বিরুদ্ধে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে প্রায় শতাধিক স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, সান্তাহার জংশন স্টেশনের পাশে হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ে জায়গায় বেলাল প্রামানিক নামে এক ব্যাক্তি অবৈধ ভাবে দোকান নির্মাণ করে প্রতি নিয়ত অনৈতিক কর্মকান্ড করিয়া আসিতেছে। তাছাড়াও পার্শ্বে মসজিদের মুসল্লিগন ও স্কুল কলেজের ছাত্রীরা যাওয়ার সময় ওই দোকান হতে ইভটিজিং করে থাকে। গ্রামবাসীর পক্ষে থেকে তাকে বিভিন্ন ভাবে সতর্ক করা হলে সে আরও উত্তেজিত হয় এবং এক পর্যায়ে গ্রামবাসীর কোন কথা তোয়াক্কা না করে অবৈধ ভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
ছাতনী সরদার পাড়া গ্রামের বাসিন্দা ও মসজিদের মুসুল্লি দুলাল উদ্দিন, একরামুল হক, মিলন হোসেন বলেন অবৈধ দখলদারি বেলাল প্রামানিক এর খুটির জোর কোথায়? পুলিশ প্রশাসন ও এলাকারবাসীর কাহারোও কথা না শুনে দিব্বি ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে রেলওয়ে অবৈধ দখল করা জায়গা থেকে উচ্ছেদ করার দাবী জানায় এলাকাবামী।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তার গোয়েন্দা শাখার ইনচার্জ খায়রুল আলম বলেন অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অবৈধ ভাবে দোকান নির্মাণ ও বসবাস করা বেলাল প্রামানিক কে নিষেধ করা হয়েছে। কিন্তু সে আমাদের কথা তোয়াক্ক না করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় উদ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চত করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









































