প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। শনিবার (৪জুলাই) সন্ধ্যায় রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে তার হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। তিনি কবি সুফিয়া কামালের সন্তান।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহেদ কামালের ছোট বোন সুলতানা কামাল।
লন্ডন থেকে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলছিলেন, ‘আমার বড় ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। পারিবারিক সিদ্ধান্ত আমার ছোট বোন জানাবেন।’
রাজধানীর সিকদার মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন শাহেদ কামাল। আজ সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। রাতে ধানমন্ডিতে তার বাড়ি ‘সাঁঝের মায়া’য় মরদেহ রাখা হবে। আগামীকাল রোববার(৫ জুলাই) জোহরের নামাজ শেষে তাকওয়া মসজিদে হবে জানাজার নামাজ।
শাহেদ কামালের সাংবাদিকতা জীবন শুরু হয় ১৯৫৭ সাল থেকে। দীর্ঘদিন সরকারি বার্তাসংস্থা বিএসএসে কাজ করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন, ১৯৭৬ সাল থেকে।









































