গাজীপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাজীপুরে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকা থেকে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার করেছে র‌্যব। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম জানান, র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের একটি শুক্রবার রাতে দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেগাঁজার একটি বড় চালান নিয়ে ঢাকার আশুলিয়া থেকে গাজীপুরের কাশিমপুরের দিকে যাচ্ছ।

পরে সেখানে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজসহ সাহাবুদ্দিন মিয়া (১৯), (গাড়ী চালক) এবং রাব্বি খলিফা (২২) নামক দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়