reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

দস্যুতাসহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল ৩ জুলাই দুপুরে ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন ইষ্টার্ণ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য; দস্যুতাসহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল @ বাবুকে (৩৮) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, আসামি মোঃ বাবুল @ বাবু আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছিল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ধামরাই থানায় আসামি মোঃ বাবুল @ বাবু এর বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হয়। এ প্রেক্ষিতে পুলিশ কর্তৃক তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়। মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে উক্ত আসামি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চুরি, দস্যুতা, ডাকাতি ও ছিনতাইসহ ০৬টি মামলা রয়েছে।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামিকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করলে তার প্রেক্ষিতে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজা প্রদান করেন এবং সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় অধিযাচন পত্রের মাধ্যমে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি’র অবস্থান সনাক্ত করে ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন ইষ্টার্ণ হাউজিং এলাকা হতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়