reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো রমনা থানায় দুইজন, শাহবাগ থানায় একজন, ধানমন্ডি থানায় একজন, হাজারীবাগ একজন, বংশাল থানায় একজন, সূত্রাপুর থানায় একজন, সবুজবাগ থানায় একজন, কদমতলী থানায় একজন, তেজগাঁও থানায় দুইজন, শিল্পাঞ্চল থানায় দুইজন, মিরপুর থানায় তিনজন, পল্লবী থানায় একজন, কাফরুল থানায় একজন, দারুসসালাম থানায় জন, ভাটারা থানায় দুইজন, উত্তরা পশ্চিম থানায় একজন, বিমানবন্দর থানায় একজন ও তুরাগ থানায় একজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়