আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

আমতলীতে ৬ হাজার কৃষককে ফলজ ও বনজ গাছের চারা বীজ ও সার বিতরন

বরগুনার আমতলীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনকর্মসূচির আওতায় বুধবার বেলা ১১ টায় আমতলী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বনজ, ফলজ,ঔষধি চারা, নারিকেল চারা এবং রোপা আমন ধানের বীজ, সার এবং খুঁটি বিতরণ করা হয়েছে।

আমতলী উপজেলা কৃষি অফিসার মো, রাসেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)। মোঃ আশরাফুল ইসলাম।

বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

কার্যক্রমে আমন ৩ হাজার কৃষককে রোপা আমন ধানের বীজ ও সার, নারিকেল চারা ৯০০ জন, বিভিন্ন ফল চারা ৪৩৪ জন, লেবু চারা ৭০ জন, মরিচ ১৮০ জন ও সবজি চাষী ১৫০০ জনকে কৃষক সহায়তা প্রদান করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়