সিরাজগঞ্জ প্রতিনিধি
আইসক্রিম ও ফলের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

বুধবার (২৪ জুন) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ কর্তৃক শহরের মিরপুর এলাকায় অবস্থিত আইসক্রিম, দধি তৈরির প্রতিষ্ঠান মীনা আইসক্রিমে অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অনুমোদনহীন রং, ফ্লেভার, সাইট্রিক এসিড মিশ্রিত করে শিশু খাদ্য আইসক্রিম, দধি উৎপাদন ও বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মীনা আইসক্রিমের মালিক মো: সোহানুর রহমানকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বড় বাজারে লিচুসহ অন্যান্য ফলের দাম বেশি রাখা, ক্রয় ভাউচার না থাকায় ফল ব্যবসায়ী মো: মোতালেব হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যাটেলিয়ন আনসার এর সদস্য, জেলা কনজুমারস এসোসিয়েশন ক্যাবের সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।









































