কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

পিআইবি'র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন সম্পন্ন হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র উদ্যোগে বুধবার (২৪ জুন) শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

পিআইবি'র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের সেশনে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় স্থানীয় রিপোর্ট তৈরি, এআই যোগাযোগ কৌশল, গুজব ও অপতথ্য নির্মুল কৌশল ও ইন্টারভিউ ফ্রেমিং, রাজনৈতিক রিপোর্টে ফ্যাক্ট চেক ও স্যোশাল মিডিয়া রিপোর্টিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়