রাজবাড়ী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সাব্বির হোসেন দীপু। এ সময় কেন্দ্রীয় যুবদল, জেলা যুবদল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমানে বিএনপি সরকার দেশ গঠনের কাজে নিয়োজিত রয়েছে। এ সময় একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং নৈরাজ্য তৈরির অপচেষ্টা করছে। যুবদল এসব অপচেষ্টা কখনোই মেনে নেবে না।”

বক্তারা আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জনগণের স্বার্থে মাঠে থাকবে।”

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়