ফিফা বিশ্বকাপ ২০২৬
মাঠে নামছে পর্তুগাল, এবার পারবেন রোনালদো?

আর কিছুক্ষণ বাদেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।
প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ ড্র করার পর আজকের জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ পর্তুগালের জন্য। আগের ম্যাচে একেবারেই নিভে থাকায় অনেক সমালোচনা শুনতে হয়েছে রোনালদোকে। আজ জবাব দিতে পারবেন তো?
অন্যদিকে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মধ্য এশিয়ার দল উজবেকিস্তানের।
পর্তুগাল একাদশ: ডিয়েগো কোস্তা, জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো।
উজবেকিস্তান একাদশ: আবদুভখিদ নেমাতভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, রুস্তমজন আশুরমাতভ, শেরজোদ নাসরুল্লায়েভ, বেহরুজজন কারিমভ, ওদিলজন হামরোবেকভ, ওতাবেক শুকুরভ, আজিজ গানিভ, আব্বোসবেক ফায়জুল্লায়েভ, এলডোর শমুরুদভ।









































