গাইবান্ধা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাইবান্ধায় বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় সতর্ক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী টিটুল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশররফ হোসেন বাবু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোকছেদুর রহমান, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালে দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়