রাজবাড়ী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

রাজবাড়ীর পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

ছবি : প্রতিদিনের সংবাদ

সমাজসেবামূলক উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর উদ্যোগে রাজবাড়ীর পাংশা উপজেলায় এক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, সম্মাননা সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান এবং সিএসএস পাংশা শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।

সিএসএস পাংশা শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) ১৯৭২ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের চারটি বিভাগে ২৭টি জেলার ২১০টি উপজেলা ও থানায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সিএসএস এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় পরিচালিত ৪৭টি হোপ নন-ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে প্রতিবছর প্রায় ১ হাজার ৪০০ সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে। ২০০৬ সাল থেকে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের বিদ্যালয়মুখী করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান দীর্ঘদিন ধরে সিএসএস-এর উপকারভোগী সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। চলতি বছর দেশব্যাপী ১২৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, সম্মাননা সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলায় একজন শিক্ষার্থী এ সুবিধা পেয়েছেন। এছাড়াও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর নির্দেশনা অনুযায়ী এমআরইএফ-এমআই উচ্চশিক্ষা বৃত্তির আওতায় ৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়