চাঁদপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চাঁদপুরে সাড়ে ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ছবি : সংগৃহীত

শিশুর অপুষ্টিজনিত অনন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যু ঝুঁকি হ্রাস ও রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ খুবই গুরুত্বপূর্ণ। চাঁদপুর জেলায় এবছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।

তিনি বক্তব্যে বলেন, আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ঐদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো জরুরি।

ডাঃ মোহাম্মদ নুর আলম দীন বলেন, জেলার ৮ উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ২৪ হাজার ৮৭৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকা কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।

এই কাজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়