reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি বিদেশ সরকার (৫৫)-কে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যৌথ অভিযানে র‍্যাব-১, র‍্যাব-৪ ও র‍্যাব-১৩ অংশ নেয়।

র‍্যাব-৪ জানায়, সোমবার দিবাগত রাতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার দশুলিয়া (গুচ্ছগ্রাম) এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে আসামি বিদেশ সরকারকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ১৭ জুন আশুলিয়ার শিমুলিয়া এলাকার লালারটেক এলাকায় ওই ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার পর ভুক্তভোগী শিশু অভিযুক্ত ব্যক্তির পরিবারের শিশুর সঙ্গে খেলতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে।

ঘটনার পর ভুক্তভোগী শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানালে তার বাবা আশুলিয়া থানায় একটি মামলা করেন। এরপর থেকেই আসামি পলাতক ছিলেন। পরবর্তীতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-৪।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়