সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে যমুনার পানি দুই দিনে বেড়েছে ৩৬ সেন্টিমিটার

ছবি : প্রতিদিনের সংবাদ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ক্রমাগত বাড়ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত দুই দিনে (২২ ও ২৩ জুন) যমুনার পানি জেলার কাজীপুর স্টেশনে ৪২ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণের কারণে যমুনা নদীতে পানি বাড়ছে। তবে এই সময়ে নদীর পানি কিছুদিন বাড়া-কমার মধ্যেই থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হলেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত দুই দিনে কাজীপুর ও সিরাজগঞ্জ স্টেশনে পানি বাড়লেও বর্তমানে বন্যার কোনো আশঙ্কা বা সম্ভাবনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নজরদারি রাখা হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়