হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পশুখাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ময়মনসিংহের হালুয়াঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গবাদিপশু খামারিদের মাঝে পশুখাদ্য বিতরণ করা হয়েছে। একই সাথে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান : মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুধীজন এতে অংশ নেন।
পশুখাদ্য বিতরণ ও সচেতনতা : সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ৩৮৫ জন অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারিদের মধ্যে পর্যায়ক্রমে এই পশুখাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও স্বাবলম্বী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
পিডিএস/এমএইউ









































