reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ, কংগ্রেসকে ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চেয়ে কংগ্রেসে গৃহীত প্রতীকী প্রস্তাবের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাবকে ‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ বলে আখ্যা দেন তিনি।

সিনেটে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাস হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই সমালোচনা করেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, আমি যখন ইরানকে প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছি, ঠিক তখনই মার্কিন সিনেট ভুল সময়ে একটি অর্থহীন ওয়ার পাওয়ারস অ্যাক্ট ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এই সিনেটররা আমার কাজ আরও কঠিন করে তুলেছেন। কিন্তু আমি যেকোনোভাবেই কাজটি সম্পন্ন করব। কারণ আমি সব সময়ই তা করতে পারি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়